আজকের আমার দিন টা বেশ অন্যরকম অভিজ্ঞতা নিয়ে কাটল। সেই অভিজ্ঞতাই আমি এখন লিখতে লিখতে হাটছি। ফোনের স্ক্রিনগার্ড কিনব বলে বেরোলাম যখন তখন মেঘলা হয়ে গেছে, বাতাস তার গতি কিছুটা বাড়িয়েছে। চাঁদনীতে যে দোকানে স্ক্রিন গার্ড টা কিনলাম সেখানে খুচরো অভাবে ১২০ টাকার জায়গায় ১০০ টাকা আর ১৭ টাকার পুরো খুচরো দিলাম। দোকানদার আমার খুচরোর অভাব বুঝতে পেরে পুরো খুচরো ফেরত দিল এই ভেবে যে আমার বড় নোট হয়তো বাসে ভাঙানি পাবনা। ওনার মাথায় সাদা টুপি টা বুঝিয়ে দিল ওটা ধর্ম কে মনে করায়না, মনে করায় শান্তির কথা। হাঁটতে হাটতে পৌঁছে গেলাম ইলিয়ট পার্ক। ওখানে কিছুক্ষন বসে বেরোবার সময় গেটের সামনে এক হিজরে আমায় বলল, ভাই তুমি একা কেন? গার্লফ্রেন্ড জোটেনি? এস আশীর্বাদ করি, টাকা লাগবেনা। আশীর্বাদ অভিশাপ এ বিশ্বাস করিনা, তবে কোনো একটা কারনে হয়তো তাই গেলাম, আর তারপরে ওই পুরো খুচরোটা দিয়ে দিলাম। কোনো জোর করে নয়, হাসিমুখ টা দুজনেরই ছিল। নন্দনে পৌঁছে উমার টিকিট কেটে উমা যখন দেখতে শুরু করলাম, পুরো সিনেমা টা জুড়ে মানবিকতার যে ধরন ছিল তা হয়তো পরপর মিলে যাচ্ছিল। সিনেমার শেষে পরে ঠিক করলাম ঘটনাটা লিখব। তাই সেন্ট ক্যাথিড্রাল এর পাশের অন্...