Skip to main content

আজের আজ তবু আজ নয়

নিঃশ্বাস প্রতি মুহূর্তে ছুটে চলেছে, বেরোবার পথ খুঁজতে

পুত্রহারা পিতার শোক মাটির হাঁড়িতে গঙ্গার গভীরে তলিয়ে যাচ্ছে,

কোনো এক উদ্বাস্তু তরুণী ছিড়ছে নিজের শালোয়ার কামিজ

শুধু তার মৃতা কন্যার ক্ষীরহারা মুখ ঢাকবে বলে,

সময় আজ শব্দ করে এগিয়ে আসছে লাল গির্জার দরজে

একটু একটু করে জীবনানন্দ নিস্তব্ধে হারিয়ে যাচ্ছে

মরে যাচ্ছে হাইড্রানটের জল চাটা সেই শতসন্তানের জননী

আলোর সাথেই ঘনিয়ে আসছে শতাব্দীর সবচেয়ে বড় আধার

যুগের সাথে হারিয়ে যাচ্ছে পাথরে পাথর ঘষার শব্দ

টিকটিকির ডাক আজ হেডফোনে খুঁজি, জঙ্গলে না গিয়ে

মদের সুখে বিষপান ও অমৃত আজ, যোনি ভাঙে একরাশ হাতুড়ি

তান্ডব কে সুখ ভেবে ধ্বংস আজ মনের অতিথি অথবা নারায়ন

সব হচ্ছে একটু একটু করে, তুমিও ভাঙছ তোমার মত ধৈর্য নিয়ে

আমারও কলম যাচ্ছে থেমে, কালির অভাবে নয়, নিজের অস্তিত্বের অভাবে।

Comments